জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির বিশেষ অভিযানে ৫৭০টি বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০ টাকা।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বুধবার (৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ টহলদল। এসময় ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা এসব মালামাল জব্দ করা হয়।
অভিযানে ৫৭০টি বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এসব মুদ্রার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এছাড়া ৭০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা মালামাল বর্তমানে ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এগুলো সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন