জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছাই পর্বের উদ্বোধন করেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহব্বত আলী সরদার।

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল।

প্রধান অতিথির বক্তব্যে মহব্বত আলী সরদার বলেন, খেলাধুলা একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি বাড়ায়।

তিনি আরও বলেন, গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান শিশু-কিশোর রয়েছে। কিন্তু সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে তাদের অনেকেই প্রতিভা বিকাশের সুযোগ পায় না। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে। নগরঘাটার খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান রিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাছাই কমিটির সভাপতি ও নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. সাইদুল আলম বাবলু। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭-এর মাধ্যমে নগরঘাটাসহ আশপাশের এলাকার প্রতিভাবান শিশু-কিশোররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত