জয়পুরহাট    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

২ নারীসহ

পাঁচবিবিতে বিজিবির যৌথ অভিযানে ৩ মাদককারবারী আটক ‎

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম কড়িয়া গ্রামে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২ নারীসহ ৩ জন মাদক কারবারী আটক হয়েছে

‎গত সোমবার (২ নভেম্বর) বিকালে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বিষয়টি আজ ৩ নভেম্বর সকালে ২০ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎আটককৃতরা হলেন,মোঃ মোতাহার মন্ডল (৫৫), মোছাঃ শাকিলা (৪৫) ও মোছাঃ কানিজ ফাতেমা (৫০)। তাদের বাড়ি পশ্চিম কড়িয়া গ্রামে।

‎এ সময় ১০ বোতল ফেয়ারড্রিল, ২ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৫৬ পিস ইয়াবা ও ২৬০ পিস ভাঙা অ্যাম্পল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা। 

আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার থানা পুলিশ তাদের কোর্টহাজতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে বিজিবির যৌথ অভিযানে ৩ মাদককারবারী আটক ‎

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম কড়িয়া গ্রামে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২ নারীসহ ৩ জন মাদক কারবারী আটক হয়েছে

‎গত সোমবার (২ নভেম্বর) বিকালে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বিষয়টি আজ ৩ নভেম্বর সকালে ২০ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎আটককৃতরা হলেন,মোঃ মোতাহার মন্ডল (৫৫), মোছাঃ শাকিলা (৪৫) ও মোছাঃ কানিজ ফাতেমা (৫০)। তাদের বাড়ি পশ্চিম কড়িয়া গ্রামে।

‎এ সময় ১০ বোতল ফেয়ারড্রিল, ২ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৫৬ পিস ইয়াবা ও ২৬০ পিস ভাঙা অ্যাম্পল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা। 

আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার থানা পুলিশ তাদের কোর্টহাজতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত