জয়পুরহাট    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নন্দীগ্রামে বিভিন্ন ক্লিনিক পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

ছবি- প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন। এ সময় ক্লিনিকের অনুমোদন নবায়ন না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রনবাঘা এলাকায় অবস্থিত রনবাঘা জেনারেল হাসপাতাল, আল আকসা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টার, সেবা হসপিটালসহ বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স ও অনুমোদন নবায়নের অবস্থা, চিকিৎসাসেবার পরিবেশ, পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং রোগীদের নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো প্রতিষ্ঠান নিয়ম-নীতির বাইরে পরিচালিত হলে তা খতিয়ে দেখা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, রোগীদের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম কাম্য নয়। এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মবহির্ভূত কার্যক্রম পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নন্দীগ্রামে বিভিন্ন ক্লিনিক পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন। এ সময় ক্লিনিকের অনুমোদন নবায়ন না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রনবাঘা এলাকায় অবস্থিত রনবাঘা জেনারেল হাসপাতাল, আল আকসা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টার, সেবা হসপিটালসহ বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স ও অনুমোদন নবায়নের অবস্থা, চিকিৎসাসেবার পরিবেশ, পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং রোগীদের নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো প্রতিষ্ঠান নিয়ম-নীতির বাইরে পরিচালিত হলে তা খতিয়ে দেখা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, রোগীদের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম কাম্য নয়। এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মবহির্ভূত কার্যক্রম পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত