নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১লা নভেম্বর বিকেল ৩ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
‘দক্ষ যুব গড়বে দেশ-সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-২ আাসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
প্রশিক্ষিত যুব নারী আশুরা ইকবাল মিমু’র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান, সফল আত্নকর্মী কাবুল হাসান, উদ্যোক্তা তাপসী মনিজা প্রমুখ।
সবশেষে ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন