জয়পুরহাট    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বিনা মূল্যে স্কুটি

অষ্টম সপ্তাহে নতুন ব্র্যান্ড ও উপহারের চমকে আইসিসিবির কার বাজার

ছবি- সংগৃহীত

রাজধানীতে গাড়ি কেনাবেচার ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’। গত সাত সপ্তাহের ধারাবাহিক সাফল্যের পর গতকাল শুক্রবার অষ্টম সপ্তাহেও বসে এ আয়োজন। নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির পাশাপাশি ট্রাক ও বাইকের সমাহার ছিল এবারের বাজারে। আকর্ষণীয় মূল্যছাড় ও উপহারের অফারও ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কার বাজার প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে।

গতকাল মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি গাড়ি। এক পাশে সাজানো ছিল নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি, অন্য পাশে প্রদর্শিত হচ্ছিল ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি। পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার প্রত্যাশায় অনেক মালিক নিজেদের গাড়ি নিয়ে এসেছেন এ বাজারে। ফলে একই জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি দেখার পাশাপাশি পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে গাড়ির দামের পাশাপাশি নানা উপহারের ঘোষণাও ছিল। কোনো কোনো বিক্রেতা গাড়ি কেনার সঙ্গে বিনা মূল্যে আইফোন ও ই-বাইক দেওয়ার অফার দিয়েছেন। এসব আকর্ষণীয় অফার ঘিরে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

আয়োজকরা জানান, এবারের আয়োজনে মিত্সুবিশি, চ্যাংগান ডিপল ও হুন্দাইয়ের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের নতুন গাড়ি প্রদর্শিত হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে ট্রাক ও দুটি চীনা ব্র্যান্ডের বাইক। বিশেষ আকর্ষণ হিসেবে যেকোনো ট্রাক কেনার সঙ্গে একটি স্কুটি বিনা মূল্যে দেওয়ার অফার রয়েছে। মেলায় আট লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি ৮৬ লাখ টাকা দামের গাড়ি পাওয়া যাচ্ছে।

গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের স্বস্তি ও আস্থা বাড়াতে রাখা হয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের ব্যবস্থা। এর মাধ্যমে গাড়ি কেনার আগেই ইঞ্জিন, চেসিস, হুইলবেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা করে সার্বিক অবস্থা যাচাই করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়া গাড়ি প্রদর্শনের জন্য রয়েছে বিশেষ র‍্যাম্প ডিসপ্লে। এর ফলে বিক্রেতারা নিজেদের গাড়ি আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারছেন।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বলেন, ‘মেলার অষ্টম সপ্তাহে এসেও ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। এক ছাদের নিচে কার, ট্রাক, বাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন পাওয়া যাচ্ছে। এ ছাড়া গাড়ি কেনার আগে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে গাড়ির সার্বিক অবস্থা যাচাই করে নেওয়ার সুযোগও রাখা হয়েছে।’

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

অষ্টম সপ্তাহে নতুন ব্র্যান্ড ও উপহারের চমকে আইসিসিবির কার বাজার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত