জয়পুরহাট    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে রেস্টুরেন্ট ও বেকারিকে জরিমানা

ছবি : প্রতিনিধি

চাটমোহর উপজেলায় আজ ৩০ অক্টোবর ২০২৬ স্বাদ রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই দিন উপজেলার দুই স্থানে মাদকবিরোধী অভিযানও চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসারের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, নোংরা পরিবেশে বাসি খাবার পরিবেশন এবং মিষ্টি ও বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় স্বাদ রেস্টুরেন্ট ও বেকারিকে এ জরিমানা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান। চাটমোহর থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

একই দিন চাটমোহর সরকারি কলেজ এবং বালুচর কবরস্থান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা মনে করছেন, সোতিজাল ও চায়নাজালসহ নিষিদ্ধ জাল ব্যবহার এবং গরুর মাংসের কসাইখানায় স্বাস্থ্যসম্মত মাংস বিক্রির নিয়ম-কানুন বাস্তবায়ন নিশ্চিত করতেও অনুরূপ অভিযান প্রয়োজন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে রেস্টুরেন্ট ও বেকারিকে জরিমানা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

চাটমোহর উপজেলায় আজ ৩০ অক্টোবর ২০২৬ স্বাদ রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই দিন উপজেলার দুই স্থানে মাদকবিরোধী অভিযানও চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসারের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, নোংরা পরিবেশে বাসি খাবার পরিবেশন এবং মিষ্টি ও বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় স্বাদ রেস্টুরেন্ট ও বেকারিকে এ জরিমানা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান। চাটমোহর থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

একই দিন চাটমোহর সরকারি কলেজ এবং বালুচর কবরস্থান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা মনে করছেন, সোতিজাল ও চায়নাজালসহ নিষিদ্ধ জাল ব্যবহার এবং গরুর মাংসের কসাইখানায় স্বাস্থ্যসম্মত মাংস বিক্রির নিয়ম-কানুন বাস্তবায়ন নিশ্চিত করতেও অনুরূপ অভিযান প্রয়োজন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত