জয়পুরহাট    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাট ও

পত্নীতলা সীমান্তে বিজিবির অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

ছবি : প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বাজারের পাকা সড়কে অভিযান চালায়। 

এ সময় ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ মো. রিফাত (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার দক্ষিণ খন্ডা গ্রামের মো. দেলোয়ারের ছেলে।

অপরদিকে, রাত ৮টা ৩০ মিনিটে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল পত্নীতলা উপজেলার তেপুকুরিয়া স্কুলের পশ্চিম পাশে একটি আমবাগানে অভিযান চালায়। 

এ সময় ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মো. রুবেল হোসেন (৩৩) নামে আরেকজনকে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের মো. সেকেন্দার আলীর ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে উদ্ধার করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পত্নীতলা সীমান্তে বিজিবির অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বাজারের পাকা সড়কে অভিযান চালায়। 

এ সময় ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ মো. রিফাত (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার দক্ষিণ খন্ডা গ্রামের মো. দেলোয়ারের ছেলে।

অপরদিকে, রাত ৮টা ৩০ মিনিটে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল পত্নীতলা উপজেলার তেপুকুরিয়া স্কুলের পশ্চিম পাশে একটি আমবাগানে অভিযান চালায়। 

এ সময় ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মো. রুবেল হোসেন (৩৩) নামে আরেকজনকে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের মো. সেকেন্দার আলীর ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে উদ্ধার করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত