জয়পুরহাট    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ঠাকুরগাঁও উপ নির্বাচন

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয় অর্জনের পর রাজনৈতিক সৌজন্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দেলাওয়ার হোসেনের বাসভবনে যান মির্জা ফয়সল আমীন। এ সময় দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়।

সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেলাওয়ার হোসেনের সহযোগিতা কামনা করেন।

নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচনের পর প্রতিপক্ষের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ এবং সহযোগিতা চাওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নির্বাচনী বিভেদ ভুলে এলাকার উন্নয়ন এবং জনস্বার্থে সম্মিলিতভাবে কাজ করার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয় অর্জনের পর রাজনৈতিক সৌজন্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দেলাওয়ার হোসেনের বাসভবনে যান মির্জা ফয়সল আমীন। এ সময় দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়।

সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেলাওয়ার হোসেনের সহযোগিতা কামনা করেন।

নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচনের পর প্রতিপক্ষের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ এবং সহযোগিতা চাওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নির্বাচনী বিভেদ ভুলে এলাকার উন্নয়ন এবং জনস্বার্থে সম্মিলিতভাবে কাজ করার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত