জয়পুরহাট    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বেকারত্ব রুখে তরুণদের ই-কমার্স

বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম'-এর আত্মপ্রকাশ

ছবি : প্রতিনিধি

রাজশাহীর সীমান্তবর্তী বাঘা উপজেলাকে মাদক, বেকারত্ব এবং 'ইমো হ্যাকিং ও প্রবাসী প্রতারণা'র মতো সাইবার অপরাধের দুর্নাম থেকে মুক্ত করে তরুণ সমাজকে ই-কমার্স, প্রযুক্তি ও সৎ ব্যবসায় যুক্ত করার লক্ষ্যে দিনব্যাপী "বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরামের সম্মেলন-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাঘা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৫০ জন বাছাইকৃত অনলাইন উদ্যোক্তা, গাছি, চাষি, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে এই কর্মমুখী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনের মাধ্যমেই বাঘার সকল স্তরের ব্যবসায়ীদের স্থায়ী ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম "বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম"-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।প্রতিপাদ্য ছিল: "খাঁটি পণ্যের অধিকার, নিরাপদ হোক বাঘার বাজার"।

সম্মেলনের প্রেক্ষাপট বিষয়ে বক্তারা বলেন, বিখ্যাত আম ও ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের জন্য বাঘার দেশব্যাপী সুনাম থাকলেও হাতে গোনা কয়েকজন অসাধু ব্যক্তির ভেজাল এবং কিছু বিপথগামী তরুণের সাইবার অপরাধের কারণে গণমাধ্যমে বাঘার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। "

বাঘার তরুণরা অপরাধী হয়ে জন্মায় না। যে তরুণটি দিকনির্দেশনার অভাবে স্মার্টফোন হাতে নিয়ে অন্ধকার পথে পা বাড়াচ্ছে, তাকে সঠিক প্রশিক্ষণ ও ই-কমার্সের গাইডলাইন দিলে সেই একই স্মার্টফোন দিয়ে সে সারা দেশে বাঘার পণ্য বিক্রি করে মাসে লাখ টাকা বৈধ আয় করতে পারে।"

ফোরামের ৪টি স্থায়ী লক্ষ্য নিয়ে আয়োজকরা বলেন,সকল উদ্যোগের বিকাশ: শুধু আম বা গুড় নয়; পোশাক, হস্তশিল্প, নিরাপদ খাদ্য, আইটি সেবাসহ সকল অনলাইন ও অফলাইন উদ্যোক্তাকে এক ছাতার নিচে এনে বছরব্যাপী সহায়তা প্রদান।

সাইবার অপরাধ ও মাদক থেকে মুক্তি: বেকার তরুণদের ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর।

খাঁটি পণ্যের সাপ্লাই-চেইন: স্থানীয় গাছি ও প্রান্তিক উৎপাদকদের সাথে তরুণ অনলাইন বিক্রেতাদের সরাসরি সংযোগে 'ডিজিটাল উদ্যোক্তা ডিরেক্টরি' তৈরি ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণ।

ইতিবাচক পরিচয় পুনরুদ্ধার: বাঘাকে 'হ্যাকার বা মাদকের এলাকা' হিসেবে নয়, বরং 'সৎ ও দক্ষ অনলাইন উদ্যোক্তাদের রোল মডেল উপজেলা' হিসেবে প্রতিষ্ঠিত করা।

ফোরামের পক্ষ থেকে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়: ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সৎ উদ্যোক্তাদের প্রশাসনিক সুরক্ষা প্রদান, বেকার তরুণদের ই-কমার্স ও বিজনেস অটোমেশন প্রশিক্ষণ এবং সহজ শর্তে ক্ষুদ্র ঋণ প্রদান,সাইবার অপরাধ ও মাদকে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন,

নিরাপদ উৎপাদন, আধুনিক প্যাকেজিং ও কুরিয়ার সার্ভিসের সমন্বয়ে পণ্য সরবরাহ অবকাঠামো তৈরি এবং বাজারকে চাঁদাবাজমুক্ত রাখা এবং তরুণ উদ্যোক্তাদের সাফল্যের গল্প প্রচার।

সম্মেলনে প্রধান অতিথি , বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার ভালো কাজে সম্পৃক্ত করতে সরকারের সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা উদ্যোক্তা ফোরামের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রাখেন সুলতান মহিউদ্দিন।

অতিথি হিসেবে ছিলেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী,সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার (আইসিটি অফিসার) আব্দুল কুদ্দুস, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা । 

উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, রাতুল সরকার, জামিন উদ্দিন, রনি আহমেদ,আরিফা জেসমিন ও সোহানুর রহমান। রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনের দ্বিতীয় ভাগে পণ্যের মূল্য সংযোজন, প্যাকেজিং ও কুরিয়ার ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। সবার শেষে "খাঁটি পণ্যে স্বাবলম্বন হবে কর্মসংস্থানের হাতিয়ার, প্রতারণার নয়—খাঁটি পণ্য ও সৎ উদ্যোগে বাঘা আবার জাগবে" শীর্ষক শপথ গ্রহণের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম'-এর আত্মপ্রকাশ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত