জয়পুরহাট    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বিজিবির অভিযানে

পীরগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

ছবি : প্রতিনিধি

দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, নিরাপত্তা বজায় রাখা এবং আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির টহলদল। 

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেটের সিজার মূল্য ১,০০,০০০ (এক লক্ষ) টাকা।

এ ঘটনায় উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি, এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। 

সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পীরগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, নিরাপত্তা বজায় রাখা এবং আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির টহলদল। 

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেটের সিজার মূল্য ১,০০,০০০ (এক লক্ষ) টাকা।

এ ঘটনায় উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি, এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। 

সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত