জয়পুরহাট    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আদালতে প্রেরণ

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

ছবি : প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) দুপচাঁচিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দুজন হলেন,দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর শাহপাড়া এলাকার আবু রায়হান (৩৯), পিতা মো. আজিজার রহমান এবং বড়ধাপ এলাকার নুরুল ইসলাম (৪২), পিতা মৃত আফছার আলী। আবু রায়হানকে গোবিন্দপুর শাহপাড়া এলাকা থেকে এবং নুরুল ইসলামকে ধাপেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সূত্রে জানা যায়,গ্রেপ্তার আবু রায়হান ও নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালতে তিনটি করে মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এদিকে, মাদক ও অন্যান্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—দুপচাঁচিয়া উপজেলার কইল উত্তরপাড়া এলাকার  আব্দুল হান্নান (৩৯), ফুটানীগঞ্জ এলাকার. জাকিউল ইসলাম (২৮) এবং একই এলাকার নাঈম (২১)।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) দুপচাঁচিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দুজন হলেন,দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর শাহপাড়া এলাকার আবু রায়হান (৩৯), পিতা মো. আজিজার রহমান এবং বড়ধাপ এলাকার নুরুল ইসলাম (৪২), পিতা মৃত আফছার আলী। আবু রায়হানকে গোবিন্দপুর শাহপাড়া এলাকা থেকে এবং নুরুল ইসলামকে ধাপেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সূত্রে জানা যায়,গ্রেপ্তার আবু রায়হান ও নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালতে তিনটি করে মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এদিকে, মাদক ও অন্যান্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—দুপচাঁচিয়া উপজেলার কইল উত্তরপাড়া এলাকার  আব্দুল হান্নান (৩৯), ফুটানীগঞ্জ এলাকার. জাকিউল ইসলাম (২৮) এবং একই এলাকার নাঈম (২১)।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত