জয়পুরহাট    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

র‍্যালি ও প্রদর্শনী

পাঁচবিবিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত



পাঁচবিবিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ছবি- প্রতিনিধি

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম ও উপজেলা বন কর্মকর্তা মহিউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদুল ইসলাম শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন।

দিবসটি পালনের মাধ্যমে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


পাঁচবিবিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম ও উপজেলা বন কর্মকর্তা মহিউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদুল ইসলাম শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন।

দিবসটি পালনের মাধ্যমে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত