দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ শাড়ি, কম্বল ও বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৫৯ হাজার ৯০০ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার হিলি সিপি বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল জব্দ করেন। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ৬টি, কম্বল ১টি, ট্রেসমি শ্যাম্পু ১টি, ক্যাশ কিং শ্যাম্পু ৩টি, সানসিল্ক শ্যাম্পু ১টি, ফিয়ামা শাওয়ার জেল ১টি, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ ২টি, পন্ডস ফেসওয়াশ ৩৬টি, ব্রোপ্লাস সাবান ১৬টি এবং ডাবর রেড টুথপেস্ট ১১টি।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদার করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে পণ্য আনা-নেওয়া প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন