জয়পুরহাট    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও উইনসেরেক্

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীন ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন। তলুইগাছা বিওপির সদস্যরা শালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির সদস্যরা মসজিদ মোড় এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা আমতলা এলাকা থেকে ২ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং চান্দুরিয়া বিওপির সদস্যরা কাঁদপুর এলাকা থেকে ১১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করেন।

বিজিবি জানায়, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য 

দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছে বিজিবি। অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও উইনসেরেক্

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীন ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন। তলুইগাছা বিওপির সদস্যরা শালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির সদস্যরা মসজিদ মোড় এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা আমতলা এলাকা থেকে ২ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং চান্দুরিয়া বিওপির সদস্যরা কাঁদপুর এলাকা থেকে ১১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করেন।

বিজিবি জানায়, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য 

দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছে বিজিবি। অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত