নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপকরণ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোজাহার ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানাধীন ১২ নম্বর কাসোপাড়া ইউনিয়নের তুলসীরামপুর গ্রামে মোজাহার ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়ির টিউবওয়েলের পাড়ের মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো দুটি নীল রঙের প্লাস্টিকের জারকিন থেকে ১৯০ লিটার ওয়াশ উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার মোজাহার ইসলাম ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন