জয়পুরহাট    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

যৌন উত্তেজক সিরাপ

ফুলবাড়ীতে পৃথক তিন অভিযানে জব্দ ৬৩৬ বোতল সিরাপ

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক তিনটি অভিযানে ৯৫ হাজার ৪০০ টাকা মূল্যের ৬৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন খানপুর, মোহনপুর ও তফসি স্থায়ী পোস্টের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৬৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দ করা এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য ৯৫ হাজার ৪০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। 

মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট আসামিদের আটকে দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীতে পৃথক তিন অভিযানে জব্দ ৬৩৬ বোতল সিরাপ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক তিনটি অভিযানে ৯৫ হাজার ৪০০ টাকা মূল্যের ৬৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন খানপুর, মোহনপুর ও তফসি স্থায়ী পোস্টের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৬৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দ করা এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য ৯৫ হাজার ৪০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। 

মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট আসামিদের আটকে দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত