বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ-পূর্ব পাশে কাঁটাতারের বেড়া দেওয়ায় প্রায় ৪০টি পরিবারের দুই শতাধিক মানুষের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পথ বন্ধ করে দেওয়া স্থাপনা অপসারণের উদ্যোগ নেন। এ সময় কারও দেওয়া টিনের ছাউনি, আবার কারও নির্মিত কাঁটাতারের বেড়া উচ্ছেদ করা হয়।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই পথ দিয়ে এলাকার প্রায় ৪০টি পরিবারের দুই শতাধিক মানুষ চলাচল করে আসছিলেন। কিন্তু সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ায় তাঁদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়। পরে তাঁরা প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) ইন্তেজারুল, বিএনপি নেতা মোকলেছুর রহমান, জাসাস নেতা রেজাউল করিম বাপ্পী, বাবু ও ছাত্রদল নেতা সোহেল রানাসহ স্থানীয় ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে দীর্ঘদিনের চলাচলের পথ ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ভুক্তভোগীরা।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন