নওগাঁর বদলগাছীতে ৮টি ইউনিয়নের ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (২৬ অক্টোবর) সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব সাইকেল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো ফজলে হুদা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
প্রধান অতিতির বক্তব্যে এমপি ফজলে হুদা বলেন, আজকে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। আমি আশা করি পথ চলতে তাদের আরও গতি আসবে। গ্রামে গ্রামে মাদক,বাল্যবিবাহ, চুরি, ডাকাতিসহ নানা অপরাধের তথ্য পুলিশ কে জানাতে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:কানিজ ফারহানা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সমাজসেবা অফিসার আবু সালেহ মোহাম্মদ নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো শফিউল আলম, জনপ্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন