জয়পুরহাট    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মহাদেবপুরে

লাইসেন্সবিহীন তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

ছবি- প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিনটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে এসআরবি-৫ এর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিন প্রতিষ্ঠানের ৮০হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের দুই মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

সোমবার (২৬অক্টোবর) বিকেলের দিকে এসআরবি-৫ রাজশাহী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রবিবার (২৫অক্টোবর) বিকেলে উপজেলায় পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রির বিষয়টি উঠে আসে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি গোয়েন্দা দল গত কয়েক দিন ধরে মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত হাসপাতাল, হোমিও হল ও অন্যান্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত তথ্য অনুসন্ধান করে। 

অনুসন্ধানে তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই সকল প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ফাতেমা হোমিও হল নামের প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া রোগী দেখা ও ওষুধ বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানের মালিক মো. ফারুক হোসেনকে (৩২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মহাদেবপুর উপজেলার কুঞ্জবন এলাকার মকবুল ইসলামের ছেলে। 

অপর অভিযানে উপজেলার লেচুবাগান এলাকার স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকার অভিযোগে মালিক মো. মাসুম আলীকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মহাদেবপুর এলাকার মো. সৈয়দ আলীর ছেলে। 

এবং একই এলাকায় ফাইভ স্টার মেডিকেল সেন্টার নামের প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকায় মালিক মো. বেদারুল ইসলাম (৫৫)কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মান্দা উপজেলার কুশল এলাকার মৃত জেহের আলীর ছেলে। 

তাদের প্রত্যেকের বিরুদ্ধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় মামলা করা হয়।অভিযানে তিনটি প্রতিষ্ঠানের ওপর আরোপিত মোট ৮০ হাজার টাকা জরিমানা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং লাইসেন্সবিহীন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

লাইসেন্সবিহীন তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত