রাস্তা নির্মাণের কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং। হাত দিয়ে টান দিলেই উঠে আসছে পিচ। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গলাকাটা-আংড়া গ্রামের প্রায় এক কিলোমিটার সড়কের এমন বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
নিম্নমানের নির্মাণকাজের কারণে সড়কটির এ অবস্থা বলে অভিযোগ তাদের। এছাড়া দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় অল্প সময়ের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে সরকারি অর্থ ব্যয় করে নির্মিত সড়কটির স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে পাঁচবিবি উপজেলার গলাকাটা থেকে আংড়া রাস্তা কার্পেটিংয়ের কাজ পান স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লিনা এন্টারপ্রাইজ।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির দাবি, এলাকাবাসীর অভিযোগ ভিত্তিহীন। রাস্তা পাকাকরণের বিটুমিন জমতে নির্ধারিত সময়ের প্রয়োজন বলেও জানান ঠিকাদারি প্রতিষ্ঠান।
দাউদপুর গ্রামের সেলিম হোসেন বলেন, ১০ থেকে ১৫ দিন আগে আমাদের গ্রামের এই রাস্তার কাজ শেষ হয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যেই রাস্তার পিচ হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে। রাস্তায় নিম্নমানের কাজ করেছে ঠিকাদার ও অফিসের লোকজন।
এর আগে যখন নিম্নমানের ইট দিয়েছিল তখন আমরা বাধা দিলে তারা ভালো করে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল।একই গ্রামের তোফাজ্জল হোসেন বলেন, এই রাস্তার কাজে ঠিকাদার ও ইঞ্জিনিয়ার দুর্নীতি করেছে।
আমরা এলাকাবাসী জেলা প্রশাসক ও এমপি মহোদয়ের কাছে দাবি জানাই, এই রাস্তার কাজ পুনরায় তদন্ত করে রাস্তাটি ভালোভাবে পাকাকরণের জন্য।এ দিকে রাস্তায় নিম্নমানের কাজ করায় গ্রামবাসীরা প্রতিবাদ জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে পোস্ট করেন।
এতে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে ঠিকাদার প্রায় শতাধিক লোকজন নিয়ে ওই রাস্তা পরিদর্শনে যান এবং স্থানীয় গ্রামবাসীর সঙ্গে হাতাহাতি ও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টারও বেশি সময়ে উত্তজেনার পর স্থানীয় দলীয় নেতাকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করেন।
পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট বলেন, গলাকাটার এই রাস্তা নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের লোকজনের সঙ্গে একটা ঝামেলা চলছিল। বিষয়টি ফেসবুকে দেখার পর আমি দলীয় নেতাকর্মীর ও ঠিকাদারের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেছি।
৬ নম্বর আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু) বলেন, গলাকাটা থেকে আংড়া যে রাস্তার কাজ হচ্ছে সেটি অত্যন্ত নিম্নমানের বলে স্থানীয় এলাকাবাসীরা আমার কাছে অভিযোগ করেছে। আমি সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ করবো- যাতে করে রাস্তার বিষয়টি তদন্ত করে ভালোভাবে কাজ করা হয়।
এসব অভিযোগ অস্বীকার করে মেসার্স লিনা এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ার মো: মাহাবুব ইলাহী বলেন, গ্রামবাসীরা যে অভিযোগ করেছে সেটি ভিত্তিহীন। কারণ রাস্তা কার্পেটিংয়ের পর বিটুমিন জমতে কিছুদিন সময় লাগে। সে সময় পার হলে সাবল দিয়েও আর রাস্তার পিচ তুলতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
তবে উপজেলা প্রকৌশলী মো: মাহামুদুল হাসান জানান ভিন্নকথা। তার দাবি, কিছুদিন আগে রাস্তা কার্পেটিং হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন স্থানীয় কিছু মানুষ রাস্তার কার্পেটিং তুলে ফেলছে। বিষয়টি ঠিকাদারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন