জয়পুরহাট    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

স্বাস্থ্য কর্মকর্তা ও আব্বাসীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও এনায়েত উল্লাহ আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা এবং নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

সাতক্ষীরা প্রেস ক্লাবের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক মহিদার রহমান, আসাদুজ্জামান সরদার ও আবু সাঈদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব সাংবাদিককে নিয়ে যে মন্তব্য করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

সাংবাদিকেরা সমাজের আয়না ও জাতির বিবেক হিসেবে নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের পক্ষে সাহসিকতার সঙ্গে কাজ করে থাকেন। দায়িত্বশীল পদে থেকে তাঁদের বিরুদ্ধে এমন ঢালাও ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।

চিকিৎসাসেবার বর্তমান চিত্র তুলে ধরে বক্তারা অভিযোগ করেন, চিকিৎসকদের একটি অংশ সেবার নামে ব্যবসা ও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। ফলে দেশের স্বাস্থ্য খাত আজ দুর্নীতিগ্রস্ত ও অবহেলিত খাতে পরিণত হয়েছে।

একই সঙ্গে এনায়েত উল্লাহ আব্বাসীর বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ ছাড়া সম্প্রতি নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য কর্মকর্তা ও আব্বাসীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও এনায়েত উল্লাহ আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা এবং নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

সাতক্ষীরা প্রেস ক্লাবের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক মহিদার রহমান, আসাদুজ্জামান সরদার ও আবু সাঈদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব সাংবাদিককে নিয়ে যে মন্তব্য করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

সাংবাদিকেরা সমাজের আয়না ও জাতির বিবেক হিসেবে নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের পক্ষে সাহসিকতার সঙ্গে কাজ করে থাকেন। দায়িত্বশীল পদে থেকে তাঁদের বিরুদ্ধে এমন ঢালাও ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।

চিকিৎসাসেবার বর্তমান চিত্র তুলে ধরে বক্তারা অভিযোগ করেন, চিকিৎসকদের একটি অংশ সেবার নামে ব্যবসা ও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। ফলে দেশের স্বাস্থ্য খাত আজ দুর্নীতিগ্রস্ত ও অবহেলিত খাতে পরিণত হয়েছে।

একই সঙ্গে এনায়েত উল্লাহ আব্বাসীর বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ ছাড়া সম্প্রতি নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত