জয়পুরহাট    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরা ভোমরা টানা ৬ দিন পর খুলেছে স্থলবন্দর

ছবি : প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর শনিবার (২৪ অক্টোবর) থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা জানান, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীদের আহ্বানে ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব বালা জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা ছিল। ফলে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সাতক্ষীরা ভোমরা টানা ৬ দিন পর খুলেছে স্থলবন্দর

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর শনিবার (২৪ অক্টোবর) থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা জানান, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীদের আহ্বানে ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব বালা জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা ছিল। ফলে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত