জয়পুরহাট    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বন্ধুত্বের বন্ধনে বর্ণিল ৬২

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন

ছবি : প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপিত হয়েছে। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই নারী শিক্ষালয়ের ৬২তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

‘বন্ধুত্বের বন্ধনে বর্ণিল ৬২’ প্রতিপাদ্যে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পাবনা সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা হীরক জয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী পর্ব শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ারা বেগম। আলোচনায় অংশ নেন প্রাক্তন প্রধান শিক্ষক রাহেলা খানম, বর্তমান প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, শ্রী অলোক কুমার কুণ্ডু, মো. আবু বক্কার, মাওলানা মো. আব্দুস সালাম এবং চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ।

পুনর্মিলনী উৎসব উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এর আগে বাদ্যযন্ত্রের তালে তালে শত শত শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নিয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। স্কুলটি হীরক জয়ন্তীর উপযোগী করে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। মঞ্জুয়ারা রশীদের সার্বিক তত্ত্বাবধানে সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশিত হয়।

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত