জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ হাছানাত আলী। জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন ও সমন্বয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে আজ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির একটি সভা আগামী ২৫ অক্টোবর আহ্বান করা হয়েছে। সভায় পাঠ্যপুস্তক দুটির প্রণয়ন ও শিক্ষাক্রম-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ড. মোহাঃ হাছানাত আলী জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ ছাড়া নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ সরকারি কলেজ, বিএমসি মহিলা কলেজ, জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ হাছানাত আলী বলেন, জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হওয়া অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন আমার প্রতি অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থার প্রতিফলন।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব।
দেশের শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর, যুগোপযোগী ও শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
দেশের শিক্ষা খাতের উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নিজের দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা কাজে লাগিয়ে সর্বোচ্চ অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন