জয়পুরহাট    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা-গ্রেপ্তার ১

ছবি- সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মারুফ তালুকদার নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা কোনাগাতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আকরামকে বাড়িতে ডেকে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ বাড়ির আঙিনায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে।

স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মারুফ নিজ শয়নকক্ষে অবস্থান করছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গ্রেপ্তার মারুফ তালুকদার উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের খোশালপুর, গয়হাট্টা এলাকার বাসিন্দা। তাঁর বাবা নুর মোহাম্মদ তালুকদার এবং মা মিনা খাতুন। এ ছাড়া মারুফের বিরুদ্ধে একাধিক নারীকে বিয়ে করে তাঁদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ দায়িত্ব পালন করছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং হত্যার পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা-গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত