জয়পুরহাট    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি- প্রতিনিধি

খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সম্মিলিতভাবে কাজ করার মনোভাব গড়ে ওঠে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা  অধ্যাপক লায়ন এম আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয় মাঠে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমে বিভিন্ন এলাকার তরুণেরা একত্রিত হওয়ার সুযোগ পান। এতে তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়। দলগতভাবে খেলতে গিয়ে তরুণেরা সম্মিলিতভাবে কাজ করার শিক্ষা পান, যা জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে। এ ধরনের আয়োজন তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মো. জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব  ফজলুল করিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহরম আলী এবং সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দীন আশরাফ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্যসচিব জিয়া উদ্দীন, যুবদল নেতা সাহাবুদ্দিন রাজু, নাজিম উদ্দিন, লাকমান হোসেন রকিব, হায়নাল আবেদীন, আব্দুল আলীম, সেলিম উদ্দিন রানা, গিয়াস উদ্দিন আজাদ, ইতালিপ্রবাসী মামুন হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

টুর্নামেন্টে বাড়বকুণ্ড ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ৯ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডের দল।

স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং নতুন প্রতিভা তুলে ধরার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত