লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সাবেক স্ত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মারধরের শিকার হয়ে ফজলে আলী হাজারি (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে চর কাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফজলে আলী হাজারি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোহাম্মদ মাহফুজ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। মাহফুজ স্থানীয় আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ দেলোয়ার মাহমুদ (২০) ও জেরিন (১৮)-এর মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। তবে প্রায় ছয় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর দেলোয়ার তাঁর সাবেক স্ত্রীকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে জেরিনের আত্মীয়স্বজনের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
জেরিনের খালাতো ভাই মোহাম্মদ মাহফুজ বটতলী বাজারে তাঁর আত্মীয় ফজলে আলী হাজারির কাছে গিয়ে দেলোয়ারের ভিডিও প্রকাশের বিষয়টি নিয়ে কথা কাটাকাটির জেরে বৃদ্ধকে কিল ঘুষি মেরে তাকে আহত করে। পরে হাসপাতালে নেয়ার পথে ফজলে আলী মারা যায়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা জানা যাবে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন