জয়পুরহাট    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও নিষিদ্ধ সিরাপ জব্দ

ছবি : প্রতিনিধি

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ১০৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৬ হাজার ২০০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ৪২ বিজিবির অধীন ভান্ডারা ও কারিগাঁও বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। 

দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। 

সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও নিষিদ্ধ সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ১০৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৬ হাজার ২০০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ৪২ বিজিবির অধীন ভান্ডারা ও কারিগাঁও বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। 

দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। 

সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত