জয়পুরহাট    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

ছবি- সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মোসাম্মৎ মাহা (৮) ও মোসাম্মৎ তানহা আক্তার (৯) নামে দ্বিতীয় শ্রেণীর দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) সকাল আনুমানিক ১০ টায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের  ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাহা বড় মানিকা এলাকার বাসিন্দা মোঃ শাহিনের মেয়ে এবং তানহা আক্তার একই এলাকার আব্দুল গনির মেয়ে। 

তারা স্থানীয় মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত ছিল। স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মাহা ও তানহা একসাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। 

গোসলের একপর্যায়ে পুকুরের ঘাটলা থেকে পা পিছলে পড়ে গিয়ে তারা দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে তানহার মৃতদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। 

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা মিলে পুকুরে তল্লাশি চালিয়ে মাহার নিথর দেহ উদ্ধার করেন। দ্রুত তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু দুটির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মোসাম্মৎ মাহা (৮) ও মোসাম্মৎ তানহা আক্তার (৯) নামে দ্বিতীয় শ্রেণীর দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) সকাল আনুমানিক ১০ টায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের  ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাহা বড় মানিকা এলাকার বাসিন্দা মোঃ শাহিনের মেয়ে এবং তানহা আক্তার একই এলাকার আব্দুল গনির মেয়ে। 

তারা স্থানীয় মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত ছিল। স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মাহা ও তানহা একসাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। 

গোসলের একপর্যায়ে পুকুরের ঘাটলা থেকে পা পিছলে পড়ে গিয়ে তারা দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে তানহার মৃতদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। 

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা মিলে পুকুরে তল্লাশি চালিয়ে মাহার নিথর দেহ উদ্ধার করেন। দ্রুত তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু দুটির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত