নওগাঁর মহাদেবপুরে একটি কীটনাশক ও মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিভিন্ন কোম্পানির কীটনাশক, সিগারেট ও নগদ টাকাসহ আনুমানিক ৫ লাখ ৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানমালিক রুবেল হোসেন (৩৩)।
অভিযোগ সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার মহাদেবপুর সদর ইউনিয়নের নাটশাল গোপালপুর বাজারে রুবেল হোসেনের একটি মুদি ও কীটনাশকের দোকান রয়েছে।
গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন ১১ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে দোকান খুলে ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, দোকানের গ্যালারিতে থাকা কীটনাশক এলোমেলো অবস্থায় রয়েছে এবং কার্টনে রাখা কিছু কীটনাশক নেই, টিনের ছাউনিও ফাঁকা।
পরে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখতে পান, ১১ অক্টোবর রাত ২টা থেকে ২টা ৪৭ মিনিটের মধ্যে মুখে কালো মুখোশ পরা এক অজ্ঞাত ব্যক্তি দোকানে প্রবেশ করে মালামাল চুরি করে।
দোকানমালিক বলেন চুরি হওয়া মালামালের মধ্যে বিভিন্ন কোম্পানির প্রায় ৪ লাখ টাকার কীটনাশক, প্রায় ১ লাখ টাকার সিগারেট এবং ক্যাশ ড্রয়ারে রাখা প্রায় ৫ হাজার টাকা ছিলো ।
এ ঘটনায় রুবেল হোসেন মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সাক্ষী হিসেবে শরমইল গ্রামের মতিয়ার ও ওসমান গনি এবং গোপালপুর গ্রামের রহিমের নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় আরও অনেকে বিষয়টি সম্পর্কে অবগত আছেন। অভিযোগকারী চুরির ঘটনাটি তদন্ত করে অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।
ভুক্তভোগী রুবেল হোসেন বলেন গত ১১ তারিখে অভিযোগ করেছি এখন পর্যন্ত কোন মামলা এন্ট্রি করছেনা পুলিশ,তারা বলছেন এ বিষয়টি আমাদের না সিআইডির কাছে যান,সিআইডির কাছে গেলে তারা বলেন আপনি থানায় মামলা করেন তদন্ত আমাদের কাছে আসলে বিষয়টি দেখব।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন মামলা রুজু হয়নি, তদন্ত চলমান রয়েছে সিসিটিভি ফুটেজ দেখেছি এখন পর্যন্ত চোরকে সনাক্ত করা যায়নি তবে আমরা চেষ্টা করছি মালামাল সহ চোরকে গ্রেপ্তার করে আদালতে সপর্দ করব।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন