জয়পুরহাট    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মান্দায় চোলাই মদের উপাদান,নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ছবি- প্রতিনিধি

নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ), নগদ ৭৩ হাজার ৫০ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জ আফজালের নেতৃত্বে কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,চকউলী গ্রামের মো. ইসলাম বাবু (২১), মো. শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মো. আরিফ হোসেন (২৩)। তারা সবাই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের দেহ তল্লাশি করে দুটি লম্বা বার্মিজ চাকু ও মাদকদ্রব্য বিক্রির টাকা হিসেবে উল্লেখিত ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির গর্তে লুকানো অবস্থায় একটি ডাবল-ব্লেড টমাহক কুড়াল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানা গেছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মান্দায় চোলাই মদের উপাদান,নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ), নগদ ৭৩ হাজার ৫০ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জ আফজালের নেতৃত্বে কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,চকউলী গ্রামের মো. ইসলাম বাবু (২১), মো. শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মো. আরিফ হোসেন (২৩)। তারা সবাই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের দেহ তল্লাশি করে দুটি লম্বা বার্মিজ চাকু ও মাদকদ্রব্য বিক্রির টাকা হিসেবে উল্লেখিত ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির গর্তে লুকানো অবস্থায় একটি ডাবল-ব্লেড টমাহক কুড়াল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানা গেছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত