জয়পুরহাট    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ছবি : প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান চালায়। 

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার গুনাহার ইউনিয় ঝাঝিরা গ্রামের জাহাঙ্গীর ফকির (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত জাহাঙ্গীর ওই গ্রামের রেজাউল ফকিরের ছেলে। 

পরে তার দেহ তল্লাশি করে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ফকিরের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে অন্তত তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে, অপর এক অভিযানে মাদক মামলার দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি আজিজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তালোড়া পলিপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান চালায়। 

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার গুনাহার ইউনিয় ঝাঝিরা গ্রামের জাহাঙ্গীর ফকির (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত জাহাঙ্গীর ওই গ্রামের রেজাউল ফকিরের ছেলে। 

পরে তার দেহ তল্লাশি করে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ফকিরের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে অন্তত তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে, অপর এক অভিযানে মাদক মামলার দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি আজিজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তালোড়া পলিপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত