জয়পুরহাট    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চেয়ারম্যান পদে মো:মোতাহার সরকারের প্রার্থিতা ঘোষণা

ছবি : প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন স্থানীয় বিএনপি নেতা মো. মোতাহার সরকার। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন।

মোতাহার সরকারের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৯ সালে ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে। 

পরবর্তীতে ১৯৯১-৯২ সালে চাটমোহর ডিগ্রি কলেজ শাখার বার্ষিকী সম্পাদক এবং ১৯৯২-৯৩ সালে একই কলেজ ছাত্র সংসদের ময়েন রহিম পরিষদের এজিএস প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি চাটমোহর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। 

১৯৯৬ সালে ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ২০১৩ সালে চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। বর্তমানে তিনি চাটমোহর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এবং ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

প্রার্থিতা ঘোষণা করে মোতাহার সরকার বলেন, “আমি এই এলাকারই সন্তান। দীর্ঘদিন বিএনপির আদর্শ নিয়ে কাজ করেছি এবং দলের জন্য জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। 

এখন স্থানীয় মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ পেয়েছি। চেয়ারম্যান নির্বাচিত হলে গরিব, অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

তিনি স্থানীয়বাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, একবার সুযোগ দিলে দিন-রাত পরিশ্রম করে জনসেবায় নিয়োজিত থাকবেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চেয়ারম্যান পদে মো:মোতাহার সরকারের প্রার্থিতা ঘোষণা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন স্থানীয় বিএনপি নেতা মো. মোতাহার সরকার। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন।

মোতাহার সরকারের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৯ সালে ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে। 

পরবর্তীতে ১৯৯১-৯২ সালে চাটমোহর ডিগ্রি কলেজ শাখার বার্ষিকী সম্পাদক এবং ১৯৯২-৯৩ সালে একই কলেজ ছাত্র সংসদের ময়েন রহিম পরিষদের এজিএস প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি চাটমোহর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। 

১৯৯৬ সালে ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ২০১৩ সালে চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। বর্তমানে তিনি চাটমোহর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এবং ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

প্রার্থিতা ঘোষণা করে মোতাহার সরকার বলেন, “আমি এই এলাকারই সন্তান। দীর্ঘদিন বিএনপির আদর্শ নিয়ে কাজ করেছি এবং দলের জন্য জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। 

এখন স্থানীয় মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ পেয়েছি। চেয়ারম্যান নির্বাচিত হলে গরিব, অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

তিনি স্থানীয়বাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, একবার সুযোগ দিলে দিন-রাত পরিশ্রম করে জনসেবায় নিয়োজিত থাকবেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত