জয়পুরহাট    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক



আত্রাইয়ে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
ছবি : প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো.আসকান (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত মো. আসকান আলী উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর এলাকায় এসআই মোস্তাফিজুর রহমানের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। 

এ সময় রসুলপুর এলাকা থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে।   আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


আত্রাইয়ে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো.আসকান (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত মো. আসকান আলী উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর এলাকায় এসআই মোস্তাফিজুর রহমানের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। 

এ সময় রসুলপুর এলাকা থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে।   আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত