জয়পুরহাট    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রায়পুরায় ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিনে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকালে রায়পুরা থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার বাঘাইকান্দি এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে ইসমাইল (৩৫), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিবপুর এলাকার মো. বিজয় মিয়া (২৩) ও রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জুম্মন মিয়া (১৯)।

পুলিশ জানায়, গত ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর ও থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের কাজী বাড়ীর মোড় ঈদগা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। 

এ সময় মো. ইসমাইল (৩৫) নামের এক ব্যক্তির বসতঘরের চালের ড্রাম ও ঘর তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর রাতে রায়পুরা থানাধীন উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ মো. বিজয় মিয়া (২৩) ও জুম্মন মিয়া (১৯) নামের দুই অস্ত্রধারীকে আটক করা হয়। 

একই সাথে তাদের ব্যবহার করা রেজিষ্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রায়পুরায় ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিনে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকালে রায়পুরা থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার বাঘাইকান্দি এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে ইসমাইল (৩৫), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিবপুর এলাকার মো. বিজয় মিয়া (২৩) ও রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জুম্মন মিয়া (১৯)।

পুলিশ জানায়, গত ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর ও থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের কাজী বাড়ীর মোড় ঈদগা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। 

এ সময় মো. ইসমাইল (৩৫) নামের এক ব্যক্তির বসতঘরের চালের ড্রাম ও ঘর তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর রাতে রায়পুরা থানাধীন উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ মো. বিজয় মিয়া (২৩) ও জুম্মন মিয়া (১৯) নামের দুই অস্ত্রধারীকে আটক করা হয়। 

একই সাথে তাদের ব্যবহার করা রেজিষ্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত