জয়পুরহাট    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাণীশংকৈলে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন,এমপি জাহিদ

ছবি- প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তাঁরা পূজারি, মন্দির পরিচালনা কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে রাণীশংকৈল পৌর শহরের বিভিন্ন মন্দিরে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তাঁরা পৌর শহরের কেন্দ্রীয় গোবিন্দ মন্দির, পিপলতলা মন্দির, হাটখোলা মন্দির ও কলেজপাড়া মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ মন্দিরে উপস্থিত পূজারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তিনি পূজার আয়োজন, ভক্তদের উপস্থিতি এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে স্থানীয় পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

এ সময় মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা পূজার আয়োজন ও বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের বিষয়টি গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পূজার শেষ পর্যায়েও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ বারী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে আসে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ বারী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারি-ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন,এমপি জাহিদ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত