জয়পুরহাট    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের তিনটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে এলাহি কেনেডি। 

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দেন।  তিনি জয়পুরহাট জেলা জিয়া সংসদের সহ সভাপতি। 

পাশাপাশি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার নানা প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ, পলাশবাড়ী ও গনিপুর দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন ফজলে এলাহি কেনেডি। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে এলাহি কেনেডি বলেন,  আমি নির্বাচিত হলে সোনামুখী ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে কাজ করব। ইউনিয়নের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। 

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই। আমি কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও শুভেচ্ছা বিনিময় সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করতে ভূমিকা রাখে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আক্কেলপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের তিনটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে এলাহি কেনেডি। 

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দেন।  তিনি জয়পুরহাট জেলা জিয়া সংসদের সহ সভাপতি। 

পাশাপাশি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার নানা প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ, পলাশবাড়ী ও গনিপুর দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন ফজলে এলাহি কেনেডি। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে এলাহি কেনেডি বলেন,  আমি নির্বাচিত হলে সোনামুখী ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে কাজ করব। ইউনিয়নের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। 

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই। আমি কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও শুভেচ্ছা বিনিময় সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করতে ভূমিকা রাখে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত