বগুড়ার দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মন্দির প্রাঙ্গণে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মন্দিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা লতা রায় এবং দুপচাঁচিয়া সদর ইউনিয়ন আনসার কমান্ডার মো. আতাউর রহমান। পুলিশ প্রশাসন সহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ ছাড়া মন্দিরের সভাপতি ও পরিচালনা কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মন্দির পরিচালনা কমিটি সমন্বিতভাবে কাজ করবে বলে জানানো হয়।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন