জয়পুরহাট    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পাবনার ফরিদপুরে মর্মান্তিক ঘটনা

নেশার টাকা না পেয়ে মাকে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা,ছেলে গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় মাদকাসক্তির জের ধরে এক নারীকে নিজের ছেলে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকোল জোলাপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সূর্য বেগম (৫৫) ওই গ্রামের মোঃ লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত মো. উদ্দিন সরদার (২৭) তাঁদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে মাঠ থেকে বাড়ি ফিরে উদ্দিন তার মায়ের কাছে নেশা করার জন্য টাকা দাবি করেন। 

মা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উদ্দিন রান্নাঘরে ব্যস্ত মায়ের চুল ধরে টেনে ধরে ধারালো ঘাস কাটা কাঁচি দিয়ে তার গলায় আঘাত করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে আশেপাশের একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ওই বাড়ির গ্রিল কেটে উদ্দিনকে গ্রেপ্তার করে।

ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। অভিযুক্তকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এই নৃশংস ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মাদকাসক্তির ভয়াবহ পরিণতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নেশার টাকা না পেয়ে মাকে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা,ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার ফরিদপুর উপজেলায় মাদকাসক্তির জের ধরে এক নারীকে নিজের ছেলে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকোল জোলাপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সূর্য বেগম (৫৫) ওই গ্রামের মোঃ লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত মো. উদ্দিন সরদার (২৭) তাঁদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে মাঠ থেকে বাড়ি ফিরে উদ্দিন তার মায়ের কাছে নেশা করার জন্য টাকা দাবি করেন। 

মা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উদ্দিন রান্নাঘরে ব্যস্ত মায়ের চুল ধরে টেনে ধরে ধারালো ঘাস কাটা কাঁচি দিয়ে তার গলায় আঘাত করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে আশেপাশের একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ওই বাড়ির গ্রিল কেটে উদ্দিনকে গ্রেপ্তার করে।

ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। অভিযুক্তকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এই নৃশংস ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মাদকাসক্তির ভয়াবহ পরিণতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত