দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হাকিমপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের মৃত শওকত আলী খানের ছেলে মো. জাকির হোসেন (৬২), দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার মৃত বজলার রহমানের ছেলে মো. সুমন ইসলাম, একই এলাকার মো. আসমান আলী ওরফে ঠসার ছেলে মো. এনামুল হক (৪৩) এবং উত্তর বাসুদেবপুর কালীগঞ্জ এলাকার মো. রবির ছেলে মো. তাজু (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার জাকির হোসেনের বিরুদ্ধে এনজিআর-২৯/২৫, সুমন ইসলামের বিরুদ্ধে জিআর-১৯৬/২৪, এনামুল হকের বিরুদ্ধে জিআর-৫৯/১৭ ও দায়রা মামলা নং-৫২৪/১৮ এবং তাজুর বিরুদ্ধে জিআর-২৭১/১৯ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, গ্রেপ্তার চার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন