দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টায় তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান এবং আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ হোসেন। এ ছাড়া সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। পূজা উদ্যাপনকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন তিনি।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারীদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পূজা উদ্যাপন কমিটি ও দর্শনার্থীরা।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন