জয়পুরহাট    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

​লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নে সরকারি উন্নয়নমূলক খাল খনন ও প্লাসিটিংয়ের কাজে বাধা প্রদান, চাঁদাবাজি এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিন্টু, জাকির, ফেরদৌস, লাম, ফারুক ও মিরাজসহ আরও ১৫/২০ জন নেতাকর্মীদের বিরুদ্ধে।  

​স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হারাটী ইউনিয়নের ফরিং এর দিঘি এলাকার আটবিল ও ঢাকনাই মৌজায় খাল খনন এবং খালের দুইধারে প্লাসিটিংয়ের কাজ চলমান রয়েছে। 

গতকাল রবিবার বিকেলে কাজ চলাকালে হঠাৎ স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর নেতৃত্বে জাকির, ফেরদৌস, লাম, ফারুক ও মিরাজসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কাজের স্থানে হামলা চালায়। 

এ সময় তারা উন্নয়নমূলক কাজ বন্ধ করার হুমকি দেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্লাসিটিংয়ের বিভিন্ন নির্মাণ সামগ্রী ও ইট ভেঙে ফেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে উপস্থিত চৌকিদার তাদের এই অন্যায় কাজে বাধা দিলে মিন্টু, জাকির, ফেরদৌস, লাম, ফারুক ও মিরাজসহ ছাত্রলীগের ক্যাডাররা তার ওপর চড়াও হয় এবং মারধর করে।

পরবর্তীতে হামলাকারীরা চৌকিদারের বাড়িতে হামলা ও ভাঙচুর করতে যায়। তবে স্থানীয় এলাকাবাসীর তীব্র প্রতিবাদ ও ধাওয়ার মুখে সন্ত্রাসীরা সটকে পড়তে বাধ্য হয়।  

​এ বিষয়ে খাল খনন তদারকি কমিটির সদস্য ও হারাটী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সেলিম জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিন্টু ও তার সহযোগী জাকির, ফেরদৌস, লাম, ফারুক ও মিরাজ দীর্ঘদিন ধরে বিএনপি ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করে আসছে। 

তিনি আরও জানান, মিন্টু ও তার গ্যাং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের সক্রিয় রাখতে বিভিন্ন সময় বেনামে ও ‘ছাত্রলীগ একাত্তর’ নামের ফেসবুক পেজ খুলে সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।  

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি যথানিয়মে গভীর করে খনন এবং স্লাব ও পাইলিংয়ের মাধ্যমে মানসম্মত প্লাসিটিং করা হচ্ছে, যা এলাকার কৃষকদের বহুদিনের কষ্ট দূর করবে। তারা স্পষ্টভাবে জানান, প্রকল্পের কাজের টাকা থেকে কোনো ধরনের চাঁদাবাজি বা বখরা দেওয়া সম্ভব নয়।  

​স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ জানান, জেলা বিএনপির অভিভাবক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর দিক-নির্দেশনায় যখন এলাকার ভাগ্য পরিবর্তনের কাজ চলছে, তখন গোপনে গা ঢাকা দিয়ে থাকা 

এসব নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। মিন্টু, জাকির, ফেরদৌস, লাম, ফারুক ও মিরাজসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

​লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত