জয়পুরহাট    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রায়পুরায় বিদেশি পিস্তল,গুলি ও মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের চর মরজাল এলাকায় বাঘমারা ব্রিজে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকা থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বাঘমারা ব্রিজ হয়ে মরজাল বাজারের দিকে যাবেন বলে জানতে পারে পুলিশ। 

পরে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমসহ পুলিশের একটি দল চেকপোস্ট স্থাপন করে।

এ সময় মোটরসাইকেলটিতে থাকা দুই আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, মোটরসাইকেলের চালকের পেছনে বসা বিজয় মিয়ার পরিহিত হাফপ্যান্টের কোমরের পেছনে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ম্যাগাজিনের পেছনে ইংরেজিতে ‘ঘঙ৭০’ এবং গুলির পেছনে ‘অ চ ৩২ অটঞঙ’ লেখা ছিল।

অভিযানে কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব থানার শিবপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. বিজয় মিয়া (২৩) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে জুম্মন মিয়া (১৯)। পুলিশের তথ্য অনুযায়ী, জুম্মন মিয়ার বর্তমান ঠিকানা কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার কালীকাপুর এলাকায়।

পুলিশ জানায়, এ ঘটনায় ১৯ অক্টোবর ২০২৬ তারিখে রায়পুরা থানায় এফআইআর নং-২৮ এবং জিআর নং-৪৭৭-এর অধীনে ঞযব অৎসং অপঃ, ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রায়পুরায় বিদেশি পিস্তল,গুলি ও মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত