জয়পুরহাট    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করায় পেটে ছুরিকাঘাত

ছবি : প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় বন্ধুর স্ত্রীকে নিয়ে বিয়ে করার বিরোধের জেরে তুলসি রায় (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে তাঁর বন্ধু বাবু রায়ের বিরুদ্ধে। 

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তুলসি রায় কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। তাঁকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুঠিবাড়ি গ্রামের কলা রায়ের ছেলে বাবু রায়ের সঙ্গে তুলসি রায়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সুবাদে বাবু রায়ের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন তুলসি। একপর্যায়ে বাবুর স্ত্রী ও দুই সন্তানের জননীর সঙ্গে তুলসির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে বাবুর স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে বিয়ে করেন তুলসি রায়।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার পারিবারিক বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। বাবু রায় বারবার তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য বন্ধু তুলসিকে অনুরোধ করেন। তবে এতে কোনো সমাধান হয়নি।

এরই জেরে রোববার রাতে কুঠিবাড়ি গ্রামের সড়কে বাবু রায় তাঁর বন্ধু তুলসি রায়ের পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবু রায় ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ধুনটে বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করায় পেটে ছুরিকাঘাত

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত