নওগাঁর ধামইরহাটে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বস্তাবর বিওপির একটি বিশেষ টহলদল ধামইরহাট উপজেলার কাজলপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্তের ২৬১/৫-এস পিলার থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মাহফুজুর রহমানকে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার তালবুনা ছিলিমপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর উদ্ধার করা মালামালসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন