জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হাকিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ ৪ জন আসামী আটক ‎

ছবি- প্রতিনিধি

‎শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ভারত থেকে মাদক পাচার করে মজুদকালে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি, পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে ১ লক্ষ ৭৮ হাজার ২ শত টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিলসহ ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। 

‎আজ ১৮ অক্টোবর রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে মহিলা সৈনিকসহ ২টি টহলদল এবং স্থানীয় পুলিশের ১টি টহলদল,এসআরবি দিনাজপুরের ২টি টহলদল স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য/পৌর কাউন্সিলর) ও ব্যাটালিয়ন সদরের বিএসবি সদস্যদের সাথে নিয়ে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলাহিলি এলাকায় দুটি বাড়িতে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মাদককারবারীর ঐ দুই বাড়ি থেকে মাদকদ্রব্যসহ ৪ জন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

‎আটকৃতরা হল, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মহরাপাড়া গ্রামের মৃত্যুর রমজান আলীর পুত্র মোঃ মাহে আলম প্রধান (৫০), তার ২ পুত্র মোঃ রিমন (২৮), শাহারিয়ার প্রধান রিফাত (২৫) ও একই উপজেলার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মন্ডলের পুত্র মোঃ বেলাল হোসেন (৩০)।

‎তাদের কাছ থেকে ৭১১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ৩টি মোবাইল ফোন,২টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও  নগদ ৫ হাজার ২শত টাকা জব্দ করে।আটককৃত মাদকদ্রব্য ও মালামালের সিজার মূল্য ১ লক্ষ ৭৮ হাজার ২ শত টাকা। 

‎আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় সোপর্দ পূর্বক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হাকিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ ৪ জন আসামী আটক ‎

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

‎শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ভারত থেকে মাদক পাচার করে মজুদকালে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি, পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে ১ লক্ষ ৭৮ হাজার ২ শত টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিলসহ ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। 

‎আজ ১৮ অক্টোবর রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে মহিলা সৈনিকসহ ২টি টহলদল এবং স্থানীয় পুলিশের ১টি টহলদল,এসআরবি দিনাজপুরের ২টি টহলদল স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য/পৌর কাউন্সিলর) ও ব্যাটালিয়ন সদরের বিএসবি সদস্যদের সাথে নিয়ে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলাহিলি এলাকায় দুটি বাড়িতে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মাদককারবারীর ঐ দুই বাড়ি থেকে মাদকদ্রব্যসহ ৪ জন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

‎আটকৃতরা হল, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মহরাপাড়া গ্রামের মৃত্যুর রমজান আলীর পুত্র মোঃ মাহে আলম প্রধান (৫০), তার ২ পুত্র মোঃ রিমন (২৮), শাহারিয়ার প্রধান রিফাত (২৫) ও একই উপজেলার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মন্ডলের পুত্র মোঃ বেলাল হোসেন (৩০)।

‎তাদের কাছ থেকে ৭১১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ৩টি মোবাইল ফোন,২টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও  নগদ ৫ হাজার ২শত টাকা জব্দ করে।আটককৃত মাদকদ্রব্য ও মালামালের সিজার মূল্য ১ লক্ষ ৭৮ হাজার ২ শত টাকা। 

‎আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় সোপর্দ পূর্বক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত