জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ীর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

ছবি- প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি অভিযোগ তুলে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

 শনিবার  বিকেল পাঁচটার দিকে ‘দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত তৃণমূল বিএনপি’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে যেসব নেতা-কর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের নতুন কমিটিতে উপেক্ষা করা হয়েছে। তাঁদের বাদ দিয়ে স্বার্থান্বেষী ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সদ্যঘোষিত কমিটিতে এমন ব্যক্তিরা স্থান পেয়েছেন, যাঁদের বিরুদ্ধে চাকরিজীবী হওয়া, চাটুকারিতা ও সুবিধাবাদী ভূমিকার অভিযোগ রয়েছে। ২০ সদস্যের কমিটির মধ্যেই ১২জন সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

তাঁদের নেতৃত্বে রাখা হলে ত্যাগী নেতা-কর্মীরা আরও কোণঠাসা হয়ে পড়বেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

সমাবেশ থেকে অবিলম্বে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবুল, তিনবারের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৃষক দলের সাবেক সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোজাফফর হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক কেলে। 

এ ছাড়া স্থানীয় তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত