জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ঘোড়াঘাটে বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টাইব্রেকারে ফায়ারম্যান ময়মনসিংহকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় যুব সংঘ, নবাবগঞ্জ, দিনাজপুর।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সালদহ মান্জী পরিষদের আয়োজনে টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। 

ফাইনাল খেলায় সালদহ পূজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ বাস্কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, কোষাধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব নাজমুস সাদাত বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন খন্দকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ও সমাজসেবক মাসুদ রানা, ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থা চেয়ারম্যান লুইস মুরমু।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সুশীল মাস্টার।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টাইব্রেকারে ফায়ারম্যান ময়মনসিংহকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় যুব সংঘ, নবাবগঞ্জ, দিনাজপুর।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সালদহ মান্জী পরিষদের আয়োজনে টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। 

ফাইনাল খেলায় সালদহ পূজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ বাস্কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, কোষাধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব নাজমুস সাদাত বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন খন্দকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ও সমাজসেবক মাসুদ রানা, ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থা চেয়ারম্যান লুইস মুরমু।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সুশীল মাস্টার।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত