রবিবার ( ১৮ অক্টোবর ) সকাল ১১ টার দিকে বগুড়ার কাহালু পৌরসভার চারমাথা এলাকায় সনাতনী শিখা দুর্গা মন্দিরে গাছের গোড়ার মাটি সরে গিয়ে একটি শিমুল গাছ পড়ে মোছাঃ আঁখি খাতুন (২২) নামে এক আনসার সদস্য আহত হয়েছেন।
আহত আঁখি খাতুন বগুড়ার কাহালু পৌর এলাকার সারাই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আলমগীর হোসেন।
এ ঘটনার পর আহত নারী আনসার সদস্যকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দুর্গা মন্দিরের প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন।
ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন